ফালতু এক্সামের ভার থিকা মুক্ত হোক দেশ

বাংলাদেশে এতগুলো পাবলিক এক্সামের কি আদৌ কোনো দরকার আছে!! ৫ এর বৃত্তি, ৮ এর বৃত্তি, এসএসসি, এইচএসসি!!!! ইংল্যান্ডে ১৬ বছরে একটা পাবলিক এক্সাম, আরেকটা ভার্সিটিতে ভর্তির আগে। আমেরিকাতে স্কুলে প্রতি বছর পরীক্ষা হয় ঠিকই, কিন্তু সেইটা দিয়া মূলত স্কুলের বিচার হয়, ছাত্রের না। সেইখানে আমাদের দেশে এতোগুলো পাবলিক এক্সামের পর আবার ভার্সিটিতে পাবলিক ভর্তি এক্সাম হয়!!! এখানেই শেষ না। এরপর আছে সবচেয়ে বড় পাবলিক এক্সাম!! বিসিএস যার জন্য পুরা ভার্সিটি লাইফ ধরে পড়তে থাকে এবং ৩২ বছর পর্যন্ত কোনো কাজ কাম না করে কোটি কোটি কর্মঘণ্টা নষ্ট করে সেই এক্সাম দিতে থাকে। একটা জাতিকে ধ্বংস করার জন্য এর চেয়ে বড় ফর্মুলা বের করা অসম্ভব। ইংরেজরা চীনাদের ধ্বংস করার জন্য আফিমের নেশা ধরায় দিছিলো। কে বা কারা আমাদের ধ্বংস করার জন্য এই পাবলিক এক্সামের নেশা ধরায় দিছে?

পুরা শৈশব, কিশোরকাল নষ্ট করে ফেলে এইসব এক্সাম। কাজ কাম না থাকলে আত্মীয় স্বজনের বাসায় গ্রামে বেড়াইতে যাইতে পারে। সেটা না করে একগাদা বেহুদা পাবলিক এক্সামের বোঝা চাপায় দেয়। লাভের লাভ তো কিছুই হয় না। আমরা তো জাতি হিসাবে মূর্খই থাইকা গেছি।

সব পাবলিক এক্সাম উঠায় দেওয়া উচিত। যেহেতু ভার্সিটির এডমিশন টেস্ট আছে, সেখানে ৫ এর বৃত্তি, ৮ এর বৃত্তি, এসএসসি, এইচএসসি এইসব পাবলিক এক্সামের কি ইউটিলিটি!!

ফালতু এক্সামের ভার থিকা মুক্ত হোক দেশটা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter