তাহসিফ কি সত্যিই পানিতে ডুইবা মরসে?

তাহসিফ কি সত্যিই পানিতে ডুইবা মরসে? এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটা পরীক্ষা আছে। নাম ডায়াটম টেস্ট। আর এখন পর্যন্ত কোনো খবরে নাই যে এই পরীক্ষাটা করা হইতেসে।

নদীর পানিতে চোখে দেখা যায় না এমন খুব ছোট এক ধরনের শ্যাওলা থাকে, কাঁচের মতো শক্ত খোলস। মানুষ যদি জীবিত অবস্থায় পানিতে ডোবে, তাহলে শ্বাসের সাথে পানি ফুসফুসে যায়, সেখান থেকে শ্যাওলা রক্তে ঢোকে, আর চলতে থাকা হৃদপিণ্ড সেইটা পাম্প কইরা পাঠায়ে দেয় হাড়ের মজ্জায়, কিডনিতে, লিভারে। কিন্তু কাউরে আগে মাইরা তারপর পানিতে ফেললে হৃদপিণ্ড তো বন্ধ। শ্যাওলা আর শরীরের ভেতরে ছড়াইতে পারে না।

মানে এই একটা পরীক্ষা কইয়া দিতে পারে, তাহসিফ পানিতে পড়ার সময় বাঁইচা ছিল কিনা।

ফরেনসিকে সবচেয়ে নির্ভরযোগ্য নমুনা ধরা হয় উরুর হাড়ের মজ্জা, কারণ সেইটা পচন আর বাইরের দূষণ থেকে সবচেয়ে সুরক্ষিত। আর সাথে লাগে যে নদী থেকে লাশ উঠসে, সেই নদীর পানির নমুনা, যাতে শরীরের শ্যাওলা আর নদীর শ্যাওলা মিলায়ে দেখা যায়।

খবরে আসছে লিভার, কিডনি, পাকস্থলী আর রক্ত পাঠানো হইসে। হাড়ের মজ্জার কথা কোথাও নাই। তুরাগের পানির নমুনার কথা কোথাও নাই। দীপ কয় ঝাঁপ দিসে মাজার বস্তিতে, লাশ পাওয়া গেসে রাজাবাড়ী ঘাটে। দুই জায়গার কোনো পানি কেউ বোতলে ভরসে, এমন একটা লাইনও কোনো রিপোর্টে নাই।

তিন দিন ধইরা সাংবাদিকরা মর্গের সামনে দাঁড়ায়ে ছিলেন। দীপ কী কইসে, দারোয়ান কী দেখসে, ওসি কী শুনসে, সব জিগাইসেন। একজনও ডাক্তাররে জিগান নাই, ডায়াটম টেস্ট হইতেসে কিনা? তুরাগের পানি নেওয়া হইসে কিনা?

যে প্রশ্নের উত্তরে মৃত্যুর রহস্য খুলতে পারে, সেই প্রশ্নটাই কারো মুখে আসে নাই। কেন?

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter