এই ডিস্টোপিয়ার নাম আমি দিসি বাঙ্গুল্যান্ড

ছাত্রদলের এক নেতারে মারসে বিএনপিরই স্থানীয় এমপির পোলা। পুলিশ এমপির পোলারে ধরসেও। এমপি নিহত ছাত্রদলের নেতার বাপরে বিশ লাখ টেকা দিসে। তারপর জানাজা। দলের নেতাকর্মীরা আসলো, দোয়া পড়লো, কান্দসে কিনা জানিনা। কিন্তু জানাজা ভাঙ্গতেই তারা ঢুকলো একটা শপিং মলে। লুট করলো। নিহত ছাত্রদল নেতার পরিবার পাইলো বিশ লাখ টেকা, আমরা কেন বঞ্চিত?

শোক তো বইসা থাকে না, কারণ শোক তো শক্তিও, তাই সে শক্তি প্রকাশের রাস্তা খোঁজে। বঞ্চিতরা পাইলো একটা শপিং মল। লাশ গেল কবরে, শোক গেল শোকেসে। মরসে একজন, লুটের লাইসেন্স পাইসে সবাই।

এই জাতি শোকে মানুষরে কান্দতে দেখসে, মিছিল করতে দেখসে, ভাঙচুর করতে দেখসে। কিন্তু শোক যে একটা আস্ত শপিং মল খালি কইরা দিতে পারে, এইটা প্রথম দেখলো। বিএনপির জানাজার নতুন দোয়া পড়বে বাংলাদেশের মানুষ : রেস্ট ইন প্লান্ডার।

এই ডিস্টোপিয়ার নাম আমি দিসি বাঙ্গুল্যান্ড।

এই দলের দীর্ঘদিনের মহাসচিব ছিলো এক ভোম্বল। এই ভোম্বলই ছিলো দলের ডি ফেক্টো প্রধান নেতা। এই দলটা যে দেখতেছেন, সেইটা হাতে ধরে ভোম্বলই বানাইসে। কারণ তারেক রহমান নির্বাসনে, খালেদা জিয়া অসুস্থ।

সেই ভোম্বল এখন বাঙ্গুদের রাষ্ট্রপতি। আর তার আন্তর্জাতিক মানের ইতর জামাই বাঙ্গুদের “গরিবি” চিনায়। মল থেকে ব্যাগ ভইরা ফিরা আসা ভোম্বলের হাতে গড়া জাতীয়তাবাদি বাঙ্গুরা অবশ্য এখন হাতেকলমে বুঝাইসে “গরিবি” কারে কয়। কিছুদিন আগে ভোম্বলের কর্মীরা মুর্গির বিষ্ঠা লুট করসিলো। এখন অবশ্য কইতে পারেন, কিঞ্চিৎ উন্নতি হইসে তাদের।

বাঙ্গুল্যান্ডে পলিটিশিয়ান হইতে গেলে একটা জিনিস লাগে: পোষা সারমেয়। যত বড় নেতা, তত বড় সারমেয় বহর। বাংলার লুথার কিং-এর বহরটা দেখেন: বিকাশ নুরা, চাটা রাশেদ, আম তারেক, পিছে আরো লাইন। একেকটা একেক সাইজের, একেক রেটের।

আমাদের ভোম্বল পেসিডেনের আছে মাত্র একটা। জামাই।

ভোম্বলরে ভুল বুইঝেন না। সে আসলেই গরীব। বাজার থিকা সারমেয় কেনার পয়সা তার ছিলো না। তাই সে ঘরেই ব্যবস্থা করসে। মাইয়ারে বিয়া দিসে ঠিক জায়গায়। জামাই হইলে খরচ নাই। আজীবন নিখরচায় ঘেউ ঘেউ, বেতন নাই, উল্টা শ্বশুর হিসাবে সালামও পাওয়া যায়।

ভোম্বল গরীব হইতে পারে, কিন্তু দূরদর্শী। বাকিরা সারমেয় কিনসে বাজার থেকে, ভোম্বল সময়মতো ইতরের ঘরে মাইয়া দিয়া সারমেয় ঘরে আনসে। এলেম আছে ভোম্বলের মানতেই হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter