এইজন্যই হাসিনা পতনের পরে আমরা জাতীয় সরকার চাইসিলাম

হাসিনা আমলে বিএনপিরে সারা দেশের এন্টি-বাকশালি শক্তি নেতা মানসে। শর্তহীন সাপোর্ট দিসে। তারপরেও পনেরো বছরে বিএনপি হাসিনারে ফেলাইতে পারে নাই। অসংখ্য মানুষ হাসিনা রেজিমের নিপীড়নের শিকার হইসে যারা বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলই করে না। এই মানুষগুলা হাসিনাবিরোধী লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি আছিল, আর এদের নেতৃত্ব দেওয়ার মতো চিন্তার জায়গাটা বিএনপির কাছে আছিল না। এইটা বিএনপির ইন্টেলেকচুয়াল ফেইলিওর।

গ্রামসি কইসিলেন, একটা গোষ্ঠী দুইভাবে টিকে থাকে। এক, আধিপত্য দিয়া, মানে হুকুম আর জোর দিয়া। দুই, নেতৃত্ব দিয়া, মানে মানুষের মাথায় আর মনে জায়গা কইরা। আর তার আসল কথাটা হইল, এই নেতৃত্ব ক্ষমতায় যাওয়ার আগেই তৈরি করতে হয়। ক্ষমতা পাওয়ার আগে যে মানুষরে পথ দেখাইতে পারে নাই, ক্ষমতা পাওয়ার পরে সে শুধু হুকুম দিতে পারে, পথ দেখাইতে পারে না। বিএনপি সংসদের সিট পাইসে, নেতৃত্ব পায় নাই। গদি পাইসে, মানুষের মাথা পায় নাই।

এইজন্যই হাসিনা পতনের পরে আমরা জাতীয় সরকার চাইসিলাম। যে দল একা লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে নাই, সে একা দেশ চালাইতেও পারবে না, এইটা বোঝার জন্য গ্রামসি পড়ার দরকার আছিল না। বিএনপি রাজি হয় নাই। তারা একাই ক্ষমতায় আসতে চাইসে।

আসছে ক্ষমতায়। দেশ চালাইতে পারতেসে? না, পারতেসে না। দোকানে ক্রেতা নাই, কারখানায় বিদ্যুৎ নাই, কোথাও কারো নিরাপত্তা নাই। ছিনতাই-ডাকাতি ডালভাত হইয়া গেসে। বাজারে মানুষ নিত্যপণ্য কিনতে পারতেসে না। নতুন চাকরি তো নাইই, উল্টা চাকরি হারাইতেসে মানুষ, ধার-কর্জ কইরা দিন কাটাইতেসে। নতুন বিনিয়োগ নাই কোন, চাকরি আসবে কেমনে?

সামনেও সুখবর নাই। আইএমএফ কইসে এই অর্থবছরে প্রবৃদ্ধি নামবে ৩.২ শতাংশে, আর মূল্যস্ফীতি উঠবে ১০.৯ শতাংশে, ষোলো বছরের মধ্যে সবচেয়ে বেশি। বিশ্বব্যাংক আর এডিবিও প্রবৃদ্ধির হিসাব কমাইসে। এইটা প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি হইতে যাইতেসে। এই প্রজেকশন আমার না, আইএমএফের। আর এই গাড্ডা থিকা দেশরে তোলার মতো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বিএনপির নাই, কারণ যে ক্যাপাসিটি ক্ষমতার বাইরে থাকতে বানাইতে হইত, সেইটা তারা বানায় নাই।

বিএনপির ইতিহাসটাও দেখেন। জিয়া ক্যুতে নিহত হইসেন। সাত্তার ক্যুতে উৎখাত হইসেন। খালেদা জিয়া ৯৬ সালে আন্দোলনের মুখে বিদায় নিসেন। ২০০৬ সালে মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার নিয়া যে খেলাটা খেলসেন, সেইখান থিকাই ওয়ান ইলেভেন, আর পরে খালেদা জিয়া নিজেই স্বীকার করসেন ইয়াজউদ্দিনরে প্রধান উপদেষ্টা বানানো ভুল আছিল। বিএনপির প্রত্যেকটা বিদায় শেষ হইসে সংকটে। তারেক রহমানের শাসনও এই পথেই যাইতেসে, ক্রমাগত ফেইলিওরের ভেতর দিয়া, যতক্ষণ না মানুষ অতিষ্ঠ হইয়া কয়, আগেই ভালো আছিলাম। এইটা কি তাইলে মেটিকুলাস প্ল্যানেরই অংশ?

বিএনপির মন্ত্রী কয়, গার্মেন্টসে অস্থিরতা নাকি আওয়ামী লীগ করতেসে। আওয়ামী লীগ এখন এমন সাংগঠনিক শক্তি পাইল কই? মন্ত্রীর কি বিন্দুমাত্র ধারণা আছে একজন গার্মেন্টস শ্রমিকের জীবন নিয়া? এই বেতনে সংসার চলে? বিরোধী দলের জনসভায় এমনি এমনি এত লোক হয়? যারা আসতেসে, সবাই কি জামায়াত করে? নিজের ব্যর্থতার দায় অদৃশ্য শত্রুর ঘাড়ে চাপাইয়া দেওয়া, এইটাই তো সেই রাজনীতি, যেইটার বিরুদ্ধে মানুষ জুলাইয়ে রাস্তায় নামসিল।

বিএনপি এখনো জাতীয় সরকার করলে দেশ বাঁচে, বিএনপিও বাঁচে। নাইলে এই টার্মই বিএনপির শেষ টার্ম। ওয়ান ইলেভেনের মাইনাস টু, যেইটা সেনাবাহিনী পারে নাই, বিএনপি নিজের হাতেই সেইটা সফলভাবে বাস্তবায়ন কইরা দিবে। প্যাথেটিক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter