আজকে এইচএসসির রেজাল্ট দিসে। দুপুর গড়াইতে না গড়াইতে খবর আসলো, মাগুরা সদরের আমুড়িয়া আর নতুনগ্রামে দুইজন শিক্ষার্থী আত্মহত্যা করসে। দুইজনের অপরাধ একটাই, ফেল করসে।
আমরা। রাষ্ট্র, সমাজ, বাপ মা, মাস্টার, সবাই মিল্যা একটা পরীক্ষারে বানায়ে তুলসি জীবন মরণের প্রশ্ন। অথচ যেই ব্যবস্থা এই পরীক্ষা নেয়, সেই ব্যবস্থা নিজে কী শিখাইসে? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে আমরা কিছু শিখাইতে পারি না। বাংলাদেশে একজন কীর্তিমান মানুষ দেখান যারে তার শিক্ষাপ্রতিষ্ঠান বানাইসে। যারা দাঁড়াইসে, দাঁড়াইসে এই প্রতিষ্ঠানগুলা থাকা সত্ত্বেও, এগুলার কারণে না। একটা সাধারণ ছেলে বা মেয়েরে ভালো ছাত্র বানানোর কোনো ক্ষমতাই এই ব্যবস্থার নাই। এইখানে ভালো ছাত্র জন্মায়, তৈরি হয় না।
আমরা স্কুলে যাওয়াটারে আনন্দের বানাইতে পারি নাই। কোনো বাচ্চার ভিতরে জানার নেশা ধরাইতে পারি নাই, প্রশ্ন করার সাহস দিতে পারি নাই। শিখানোর কাজে আমরা ফেল। কিন্তু বিচারের কাজে আমরা কিল মারার গোসাই। পড়াইতে পারি না, কিন্তু নম্বর দিয়া মাপতে পারি, ফেলের সিল মারতে পারি, পাড়ার লোকের সামনে মাথা হেঁট করাইতে পারি। যে ব্যবস্থা সারা বছর পড়ায় নাই, রেজাল্টের দিন সেই ব্যবস্থাই বিচারকের চেয়ারে বইসা থাকে।
পুরা এডুকেশন সিস্টেমটা ভাইঙ্গা পড়সে। এই শিক্ষা দিয়া জ্ঞানভিত্তিক অর্থনীতি হয় না, জ্ঞানভিত্তিক সমাজও হয় না। জাতিসংঘের ২০২৫ সালের গ্লোবাল নলেজ ইনডেক্সে নেপাল আমাদের উপরে, পাকিস্তান উপরে, ঘানা উপরে। আর ইউনিভার্সিটি আর কারিগরি শিক্ষায় ১৬৬টা দেশের মধ্যে বাংলাদেশ ১৫৬ নম্বর। দুনিয়ার সামনে পরীক্ষায় তো বাংলাদেশ রাষ্ট্রটাই ফেইল করসে।
আর এই রাষ্ট্রের ভোম্বল পেসিডেনের আন্তর্জাতিক মানের ইতর জামাই বইসা বইসা অন্যের গরিবি খুঁজে। কতখানি ইতর, অপদার্থ আর ফালতু হইলে মানুষ এইটা পারে! তার শ্বশুরের দল, তার নিজের ক্লাস তো এই দেশ শাসন করসে, এখনো করতেসে। তো দেশের এই অবস্থা কেনরে মাদা /র্চোদ? এমন অপদার্থ রাজনৈতিক দল, ভোম্বল পেসিডেন, আর তার ইতরশ্রেষ্ঠ জামাইদের হাতে শাসিত হওয়াই এই দেশের মানুষের দুর্ভাগ্য।