একুশের বই মেলার লিবারেল স্যেকুলার প্রকাশকেরা যখন বই ৩০০ ছাপবে নাকি ৫০০ ছাপবে এই জটিল চিন্তায় মাথা চুলকাতে চুলকাতে টাক বানিয়ে ফেলে তখন তাদের জানানোটা জরুরী যে বাংলাদেশে ধর্মীয় বই ছাপাই শুরু হয় ৫০০০ কপি দিয়ে। এইবার যারা বলতে আসবেন ওরা তো সাহিত্য পড়েনা, তখন আমি আপনাদের কাশেম বি আবু বাকারের সাড়ে পাচ লাখ কপি ফুটন্ত গোলাপের কথা মনে করিয়ে দেব। হ্যা ভাইজান তারা গল্প উপন্যাসও পড়েন।
হুমায়ুন আজাদের নিজের বই বেশী বিক্রী হতোনা এবং কম লিখতেন জন্য তিনি নাকি বলেছিলেন, ইতর প্রাণী বেশী বিয়োয়। আমি সেদিন বুঝেছি হুমায়ুন আজাদ রবীন্দ্রনাথ বা লেনিন শুধু পড়েন নাই তাই নয় একসাথে উনাদের রচনাবলীও দেখেন নাই। পৃথিবীর ইতিহাসে লেনিন এবং রবীন্দ্রনাথের মত এত বিপুল রচনা খুব বেশী লেখক লেখেন নাই।
আর যারা বলেন বেশী বিক্রি হওয়াই ভালো লেখার পরিমাপক নয়, তাদের বলি ধর্মগ্রন্থ ছাড়া পৃথিবীতে কিছুদিন আগে পর্যন্ত কোন বইটা বেশী বিক্রীত এবং মুদ্রিত হয়েছিল জানেন?
মার্ক্স এঙ্গেলস রচিত, কমিউনিস্ট পার্টির ইস্তেহার।
হে বংগীয় লিবারেল স্যেকুলারবৃন্দ, এইবার আপনাদের আর কিছু কি বলার আছে?
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন


