স্যেকুলারেরা পাঠ্যপুস্তক বিতর্ক তুলে ভালোই করেছে। সমাজ এবার খুটিয়ে খুটিয়ে দেখছে আমাদের সন্তানদের কী পড়ানো হচ্ছে। এটা ক্লাস সিক্সের ইংরেজী বই, গতকাল এক বন্ধু দিয়েছেন। ছবিগুলো দেখুন, পোশাক, পেশা দেখুন। বিত্ত আর বৈভবের সাথে যুক্ত করা হয়েছে শহর, নাগরিক জীবন, আধুনিক পেশা, সেগুলোকে গ্লোরিফাই করা হয়েছে। সেখানে ডাক্তার এপ্রোন পরে কেক খায়। তাঁদের সামনে থরে থরে সাজানো ভোগ্যবস্তু আর খাদ্যদ্রব্য।
আর দারিদ্রের সাথে যুক্ত করা হয়েছে ইসলামি আর বাংলার পোশাক, তার সাথে যুক্ত করা হয়েছে গ্রাম। সেখানে দাড়ি, টুপি পরা মানুষ রিক্সা চালায়। রিক্সাটাও শতচ্ছিন্ন। গ্রামের কৃষক তার দুর্ভাগ্যের কারণে লুঙ্গি পরে মাথায় হাত দিয়ে বসে থাকে। তার আঙ্গিনার গাছটাও পত্রহীন। আর হ্যাঁ, তার ও একটা মুসলমানি চিহ্ন আছে, মুখে দাড়ি দেখুন।
শিশুদের মনে শ্রেনী ঘৃণা ঢুকিয়ে দেয়ার কি চমৎকার তরিকা। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সাথে এই উপস্থাপন চরম বেয়াদপি।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন


