Minister of Road Transport and Bridges Obaidul Quader said, BNP is using huge amount of “money” for lobbying in political interest. But, “Prothom Alo” presented a completely different information yesterday.
“Prothom Alo” said, Awami League, while it was in opposition, was the first political party that used good amount dollars and engaged lobbyists to create international pressure against the government in Bangladesh. In 2005-2007, AL appointed Alcalde & Fay , an American lobbying agency, and spent around US$ 1.25 million for a negative campaign against the policies of the government. Recently Bangladesh government has appointed BGR group, another American agency as its lobbyist, at the cost of around US$ 1.35 million.
In a PR exercise, BNP too has appointed a lobbying agency in attempt to publicly present the party’s election-related policies and goals. There’s nothing wrong in it.
However, Mr Quader is talking about the lobbyists in a way which appears he does not know at all what such lobbying exercise is. It’s a big joke.
Click here to read the original Facebook post
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকালকেই বলেছিলেন, বিএনপি “প্রচুর টাকাপয়সা” দিয়ে লবীইং করাচ্ছে। অথচ কালকের ”প্রথম আলো”-তে প্রকাশিত হয়েছে সম্পুর্ন ভিন্ন তথ্য।
সেই রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, প্রকাশিত তথ্য অনুসারে আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল যারা সরকারের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির জন্য অনেক ডলার খরচ করে লবীস্ট নিয়োগ দিয়েছিলো।
আওয়ামী লীগই বরং প্রচুর পয়সা খরচ করে ২০০৫-২০০৭ সালে আলকল্ড এন্ড ফে (Alcalde & Fay) নামের লবীইং প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিলো। এতে তাদের খরচ হয়েছিলো সেইসময়ে সাড়ে বারো লাখ ডলারের কিছু বেশী অর্থ। তারা বরং সেইসময়ে সরকারের নীতিগুলোর বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইন করেছিলো। এই মুহুর্তে বাংলাদেশ সরকার বিজিআর গ্রুপকে লবীস্ট হিসেবে নিয়োগ দিয়েছে প্রায় সাড়ে তেরো লাখ ডলার দিয়ে।
বিএনপি লবীস্ট নিয়োগের চুক্তি করেছে মাত্র দেড় লাখ ডলারের সামান্য কিছু বেশী অর্থ দিয়ে। উদ্দেশ্য নির্বাচন নিয়ে দলের লক্ষ্য নীতিনির্ধারণী মহলে তুলে ধরা। এতে অসুবিধা কোথায়?
কিন্তু কাদের সাহেব এমনভাবে লবীস্ট নিয়োগের কথা বলেছেন যেন উনার জীবনে এই প্রথম উনি রাজনৈতিক উদ্দেশ্যে লবীইং বা লবীস্ট নিয়োগে সম্পর্কে শুনছেন।
আজব তামাশা।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন


