আমার জন্য সবচেয়ে সহজ আর আরামদায়ক পথ ছিল চেতনার ফেরিওয়ালাহওয়া। আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার নাম, শাহবাগে অংশ নেয়া সবকিছুইছিল এই পথ নেয়ার পক্ষে।
আমার আজকের এই পথ নিয়ে, আমি আমার অতীতের সব পলিটিক্যাল বন্ধু হারিয়েছি। নিজের জীবনকে অনিরাপদ করে তুলেছি। যারা একসময় আমার একটা স্মিতহাসিতে কৃতার্থ বোধ করতো, তারাও এখন দিনরাত আমাকে গাইলায়। যারা একসময় আমার মুখের বাণী শোনার জন্য মাটিতে বসে থাকতো তারাও আমাকে মুর্খ বলে গালি দিয়ে আত্মতৃপ্তিতে ভোগে।
সম্ভবত আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে , সত্যকে আমি কোথায় খুজবো সেটা বুঝতে পারা। সত্য সবসময় থাকে মজলুমের দিকে, যে নিপীড়িত তার দিকে সত্য থাকে। বাম রাজনীতি করে “নিপীড়িত” শব্দটা অসংখ্যবার উচ্চারণ করেছি কিন্তু তার ব্যাঞ্জনা কখনো বুঝতে পারিনি। যে দুইটা শব্দের অর্থ আমার সব বুঝাপড়াকে বদলে দিয়েছে, তা হচ্ছে “মজলুম” আর “ইনসাফ”।
এই সত্যের পথ কঠিন। বেদনাময়।
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায়;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।


