বাংলাদেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।

বাংলাদেশে শীতার্ত মানুষের সংখ্যা কত, যাদের একটা কম্বল নাই? এই তথ্যটা জানা থাকলে সুবিধা হতো। সরকার শুধু এই তথ্যটা সঠিকভাবে দিতে পারলেই হতো, বাকিটার ব্যবস্থা হয়ে যেত। আমার অনুমান (আমি অনুমান করা অপছন্দ করি) দুই কোটি। যদি আমাদের এই ফেসবুক উদ্যোগ ২ সহস্রাধিক কম্বল সংগ্রহ এবং বিতরণ করতে পারে তবে এমন ১০০ উদ্যোগ করতে পারে ২ লক্ষ, আর ১০০০ উদ্যোগ করতে পারে ২০ লক্ষ, আর ১০ হাজার উদ্যোগ করতে পারে ২ কোটি। বাংলাদেশে এমন ১০০০০ উদ্যোগ নেয়ার মানুষ আছে, শুধু দরকার একসাথে এই মানুষগুলোকে জাগিয়ে তোলা। সব কাজে টাকা লাগেনা, বরং টাকা থাকলেই কাজটা নষ্ট হয়, অবিশ্বাস দানা বাধতে থাকে। আমাদের উদ্যোগে আমরা সচেতনভাবেই টাকা পয়সার আদান প্রদান নিরুৎসাহিত করেছি। ধরুন কেউ একজন ৫ টা কম্বল দিতে চাইলেন, সেটা সংগ্রহের একটা খরচ আছে, সেটা একজন স্বেচ্ছাসেবক সংগ্রহ করেছে নিজ খরচে, এটা বিতরণ স্থলে পাঠানোর একটা খরচ আছে, সেটা দিয়েছি আমি, আবার মাঠ পর্যায়ে বিতরণের একটা খরচ আছে সেটা দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা, এইভাবে অংশগ্রহণ বেড়েছে এবং আর্থিক সংশ্লেষ কমেছে, কর্মসূচী স্থায়িত্ব পেয়েছে, মানুষের আস্থা অর্জন করেছে। আমরা আরেকটা কাজ করেছি ওনার শিপ বাড়ানর জন্য সেটা হচ্ছে স্থানীয় বিতরণ টিমকে স্থানীয়ভাবে কিছু কম্বল সংগ্রহের টার্গেট পূরণ করতে হয়েছে, এতে স্থানীয় টিমের গ্রহণযোগ্যতা বেড়েছে আর তাদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ ও আমরা পেয়েছি।      

Share

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter