থেমিস অপসারনের আন্দোলন রামপাল বা রিলায়েন্সের সাথে চুক্তি আড়াল করার জন্য নয়।

বাম ঘরানা সব সময় নিজেকে রাজনীতি বুঝা বিরাট কুতুব মনে না করতে পারলেও মনে করে তারা বিরাট ব্যাখ্যাদাতা বিশ্লেষক। আসলে তাদের কাজই হচ্ছ যড়যন্ত্র-তত্ব ছড়ানো। তো এদের কারো কারো মত দেখে মনে হচ্ছে থেমিস ইস্যু না থাকলে তারা রিলায়েন্সের সাথে করা (বিনা টেন্ডারে করা বিদ্যুৎ উতপাদন ) চুক্তি ঠেকায়ে দিতে পারতেন। এইটা হইতেছে তাদের চিন্তা। থেমিস আইস্যা তাগো ম্যালা ঝামেলা কইর‍্যা দিছে। বামপন্থীরা প্রায় ভ্যানিশ হয়ে গেলেও এই বাম চিন্তার ফ্রেইম অনেকের মগজে ঢুকে আছে।

সারাক্ষণ তারা স্কিজোফ্রেনিকের মতো ষড়যন্ত্র আবিস্কার করতে থাকে। এরা সব সময়েই সিনিক্যাল। একবার বলে রামপাল থেকে দৃষ্টি সরানোর জন্য সরকার এসব করছে। আরেকবার বলে রিলায়েন্সের সাথে চুক্তি থেকে দৃষ্টি সরানোর জন্য সরকার করছে।

এই প্রিজামশনের সবচেয়ে বড় সমস্যা যেটা তা হচ্ছে জনগনকে বেকুব ভাবা, তার বিচারশক্তিকে তুচ্ছ করা। এইটাও একটা বাম রোগ। তারা মনে করে পাবলিক ভোদাই, কম বুঝে। তারাই সবকিছু বুঝে। পাবলিক ভোদাই না হইলে তো তারা বামপন্থিদের ধইর‍্যা আইনা ক্ষমতায় বসাইতো। যেহেতু তারা বামগো ক্ষমতায় বসায় না তাই পাবলিকের বিচারশক্তিরে সে তুচ্ছ জ্ঞান করে।

সমাজে নানা দ্বন্দ্ব বিরাজ করে, থাকে। সেই দ্বন্দ্বের কোনটা ছোট কোনটা বড় কোনটা অতি বড় কোনটা বা অতি ক্ষুদ্র। এই দ্বন্দ্বগুলোর উৎপত্তি এবং বিকাশ কিছু সামাজিক নিয়ম মেনে চলে। কোনটা প্রধান দ্বন্দ্ব হয়ে উঠবে এইটা মুলত ব্যক্তির ইচ্ছা নিরপেক্ষ বিষয়। সমাজের নানা উপাদান দ্বন্দ্বগুলোকে রূপ দেয়।

তাই থেমিস না থাকলে রিলায়েন্সের চুক্তি বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব হয়ে উঠতো এই চিন্তাটাই বেকুবি।

সচেতন প্রয়াসে সমাজের তুলনামূলক গৌণ দ্বন্দ্বকে প্রধাণ দ্বন্দ্ব করে তোলা যায় হয়তো। কিন্তু সেই দ্বন্দ্বের নিজেরো মেরিট থাকতে হবে প্রধাণ দ্বন্দ্ব হয়ে ওঠার। রিলায়েন্স চুক্তির সেই মেরিট নাই। কথাটা শুনতে খারাপ শোনালেও তাই।

সিপিবিতো মনে করে বাংলাদেশের প্রধাণ দ্বন্দ্ব হইতেছে পুঁজিপতির সংগে শ্রমিকের দ্বন্দ্ব। তা তারা এইটারে পারছে বাংলাদেশে প্রধাণ দ্বন্দ্ব কইর‍্যা তুলতে তার প্রতিষ্ঠার পর থিকা? না পারে নাই।

পাবলিক যখন চাইছে স্বাধীনতা তখন আর কিছু দিয়া তারে থামানো গেছে? তার দৃষ্টি ফেরানো গেছে? যায় নাই।

পাবলিকরে বেকুব ভাইবেন না। কোনটারে কখন কী গুরুত্ব দিতে হইবো সেই হুশ পাবলিকের টনটনা। কামটা তো পাবিলিকরে মাঠেই করতে হইবো। তাই তারে তার চিন্তাটা করতে দেন। আপনার চাইতে তার বুদ্ধি কম নাই।

আর নিজে পোদ্দারি না কইর‍্যা, তাদের থন এলায় কিছু শিক্ষা করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter