কয়েকদিন আগে আমি ইণ্ডিয়ার মিলিটারি ক্যাপাসিটি নিয়ে লিখেছিলাম। সেখানে দেখিয়েছিলাম একমাত্র ১৯৭১ এ আমাদের মুক্তিযুদ্ধের সময় যেটাকে ভারতের পক্ষে ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবে দেখানো হয়, শুধু সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে ইণ্ডিয়া বিজয় পেয়েছিলো। এই যুদ্ধটা যে আসলে আমাদের মুক্তিযোদ্ধাদের বাচা মরার লড়াই ছিল, সেকারণেই এই বিজয়ের জন্য ডিসাইসিভ বা নির্ধারক ছিলো মুক্তিযোদ্ধারা। দাড়ান দাঁড়ান ইণ্ডিয়ান বন্ধুরা, আমি আপনাদের ইন্ডিয়ান লিটারেচার থেকেই উধৃতি দেব।
১৯৭১ এ দুই ফ্রন্টে পাকিস্তানের সাথে যুদ্ধ চলছিল ভারতের। ইস্টার্ণ ফ্রন্ট যেটা আমাদের বাংলাদেশ, যেখানে ইণ্ডিয়ান আর্মি পেয়েছিল লড়াকু মুক্তিযোদ্ধাদের। আর ওয়েস্টার্ণ ফ্রন্ট যেখানে ইণ্ডিয়ান আর্মি একাই লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে কী হয়েছিল? ইণ্ডিয়া কি জিতেছিলো?
ইস্টার্ণ ফ্রন্টে পাকিস্তান পরাজিত হলো। আর ওয়েস্টার্ণ ফ্রন্টে? এবার আসুন ইণ্ডিয়ান ডিফেন্স রিভিউ থেকে ইণ্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির জয়েন্ট ডিরেক্টর কর্নেল অনিল আথালের লেখা থেকে দেখি। তিনি লিখেছেন, “1971 was a decisive victory only in the East, and the Pak army remained largely undefeated in the West.”
“১৯৭১ এ শুধুমাত্র নিশ্চিত বিজয় হয়েছিল পুর্বাঞ্চলে এবং পাক আর্মি পশ্চিমাঞ্চলে মুলত অপরাজিত ছিল।”
পশ্চিমাঞ্চলে তো আর মুক্তিযোদ্ধাদের পাশে পান নাই দাদারা। নিজের মাজার জোরে তাই আর পারেন নাই জিততে। আহারে বেচারা।
লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন


