সেক্যুলারপন্থীরা হাড়ে-মজ্জায় ইসলাম বিদ্বেষী!

ঐতিহাসিকভাবে সারা পৃথিবীর বাম ধারার স্যেকুলারপন্থীরা আমেরিকান রাজনৈতিক এবং অর্থনৈতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে। একেই তারা বলতো সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই। নাইন ইলেভেনের পরে আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের নামে যখন ইসলামের উপর চড়াও হইলো জংগীবাদ নাম দিয়া; তখন আমাগো স্যেকুলারপন্থী বাম ভাই বেরাদারেরা তার শত্রুরে ভুইল্যা গিয়া ইসলামরে কুপানির চান্স নেয়ার লিগা আমেরিকার লগে হাত মিলাইলো।

ইসলাম তো আমেরিকার রাজনৈতিক আর অর্থনৈতিক আধিপত্যরে চ্যালেইঞ্জ করছিল। অতএব তার লগেই তো আপনার দোস্তালি হওনের কথা আছিলো। অন্তত স্ট্রাটেজিক দোস্তলি বা নিদেনপক্ষে ইস্যুভিত্তিক মৈত্রী! তাই নয় কী?

হয় নাই কেন? হয় নাই এইজন্যই যে আপনি যেই রাজনীতির কথা কইয়া আসছেন এতোদিন ধইর‍্যা তার চাইতে আমেরিকার লগে হাত মিলাইয়া ইসলাম কুপানির চান্সটা আপনার কাছে বেশী সেক্সি।

আপনি এইবার নিজেরে জিগান বাম স্যেকুলারপন্থী ভাই বেরাদারেরা, আপনারা নিজেরা আসলে কী? আপনি আসলে কার রাজনীতি করতাছেন।

দেশের মানুষ আপনাগো আগেই চিনছিলো, যখন মুখোশ খুইল্যা পরেনি, তখনো। তারা বুঝছিলো, আপনারা আসলে হাড়ে মজ্জায় ইসলাম বিদ্বেষী। তাই মুখে যত মিঠা কতাই কন না কেন, আপনাগো তারা গ্রহণ করে নাই।

লেখাটির ফেইসবুক ভার্সন পড়তে চাইলে এইখানে ক্লিক করুন

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Feeling social? comment with facebook here!

Subscribe to
Newsletter